গাজীপুরের শ্রীপুরে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শ্রীপুর পৌর আওয়ামীলীগের কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১১ টায় পৌর আওয়ামীলীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে একসময় বলেন, গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
শ্রীপুর উপজেলায় যদি এক ইঞ্চি রাস্তা অথবা একটি মসজিদ অথবা স্কুলের উন্নয়ন হয়ে থাকে তারঁ সকল উন্নয়নের অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার নয়। প্রধানমন্ত্রীর সারাদেশের উন্নয়নের কেউ কেউ অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে ধরতে হবে। তাতে করে এদেশে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।এসময় আরও বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল আলম প্রধান, পৌর মেয়র মো. আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সাফি উদ্দিন মোড়ল, শ্রীপুর উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির হিমু, জেলা সেচ্ছাসেবীক লীগের সভাপতি এ্যাড. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ।